দাড়ি-গোফের আদাব

বিসমিল্লাহ 
                 দাড়ি-গোফের আদাব
১. দাড়ি বড় করব, গোফ কেটে ফেলব। দাড়ি একমুষ্ঠি পরিমাণ রাখা ওয়াজিব। এর চেয়ে ছোট করা গুনাহ।
২. নিয়মিত চিরুনি দিয়ে দাড়ি বিন্যস্ত রাখা উত্তম।
৩. যত্নের সাথে দাড়ি ধুলে তেল মাখানো উত্তম।
৪. সাদা দাড়ি উঠিয়ে ফেলা অনুচিত।
৫. সাদা দাড়িতে খেজাব লাগানো যেতে পারে। কালো খেজাব ব্যবহার করা না-জায়েজ। অন্য যে কোনো রঙের খেজাব ব্যবহার করা যেতে পারে। মেহেদি লাগানো ‍উত্তম।
৬. আয়না দেখে দাড়ি গুছিয়ে রাখা উত্তম।
৭. বিধর্মীদের মতো ফ্যাশনদুরস্ত দাড়ি নয়, সুন্নত তরিকায় একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখব।
৮. লম্বা দাড়িতে গিঁঠ লাগানো উচিত নয়। দাড়িকে ছেড়ে রাখা উত্তম।
৯. নিমদাড়ি, নিচের ঠোঁট সংলগ্ন দাড়ি কাটা উচিত নয়।
১০. নিয়মিত গোফ ছেটে ফেলা উচিত। কোনো অবস্থাতেই গোফ এতবড় হতে দিব না, পানাহারের সময় খাবার বা পানি গোফ ছুঁয়ে যায়।

Comments

Popular posts from this blog

Income Tax Act 2023 Authentic english text

Tips

GPT prompt