মাথার চুলের আদাব

বিসমিল্লাহ 
                 মাথার চুলের আদাব
১. মাঝেমধ্যে চিরুনি দিয়ে চুল আঁচড়ানো উচিত।
২. ডান দিক থেকে আঁচড়ানো শুরু করব।
৩. মাথার মাঝ বরাবর সিঁথি করা ভালো।
৪. নিয়মিত পরিমিত পরিমাণে চুলে তেল ব্যবহার করা উত্তম।
৫. আঁচড়ানোর সময় উঠে আসা চুল সসম্মানে মাটির নিচে দাফন করে দেয় উত্তম। মানবশরীর সম্মানযোগ্য। মানুষের চুল বেচাকেনা করা হারাম।
৬. নারীরা পুরুষের মতো, পুরুষরা নারীদের মতো চুল রাখবে না। নারী ও পুরুষ একে অন্যের সাদৃশ্য অবলম্বন করা হারাম।
৭. সাদা চুল না উঠনো উত্তম।
৮. সাদা চুল নিয়ে অস্বস্তি থাকলে, কালো রঙ ছাড়া অন্য যে কোনো রঙের খেজাব মাখানো যেতে পারে।
৯. অমুসলিমদের মতো চুল কাটাব না। চুল কাটানোর সময় কোথাও ছোট, কোথাও বড় রাখব না, পুরো মাথার চুল সমান করে কাটাব।
১০. মাথার টাক ঢাকার জন্য মানুষের চুল দিয়ে তৈরি উইগ ব্যবহার করা নাজায়েজ।
১১. সপ্তমদিন নবজাতকের মাথা মুন্ডন করে চুলের ওজন পরিমাণ রূপা বা সমমূল্য সদকা করে দিব।

Comments

Popular posts from this blog

Income Tax Act 2023 Authentic english text

GPT prompt

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়কর আইন ২০২৩ এর ধারা ৮৬ এর বিধান প্রতিপালন প্রসঙ্গে