হতাশা মুক্তি

"আস্তাগফিরুল্লাহ্" অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবচেয়ে ছোট ইস্তেগফার। অথচ কতো শক্তিশালী! যারা নিয়মিত এই তাসবিহ্ পাঠ করেন তাদের কল্পনায় থাকা অসম্ভব দোয়াগুলো সম্ভব দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর। যারা এর কারামাহ্ বুঝেছেন তাঁরা একে কারামাতের তাসবিহ্ও বলে থাকেন। এমনও অনেকে আছেন আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন।

হতাশায় ভূগছেন? অভাবে আছেন? গোনাহের কাজে অভ্যস্ত? উত্তম জীবন সঙ্গী খুঁজছেন? দোয়া কবুল হচ্ছেনা?পড়ুন;আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এই তাসবিহ সম্পর্কে আমাদের নবী (সাঃ) বলেন, সুসংবাদ তার জন্য যে তার আমলনামায় অনেক ইস্তেগফার পেয়েছে।

আপনি সর্বাবস্থায় এই তাসবিহ্ পড়তে পারেন শুধু ওয়াশরুম বাদে। বসে, শুয়ে, কাজ করতে করতে, হাঁটতে, গাড়িতে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। এর উছিলায় যখন একদিন মহান রব্বুল আলামীন আপনার দোয়া কবুল করে নিবেন, সেদিন আপনার চোখজোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকনায়, ইনশাআল্লাহ্। সেদিন হয়তো মনের অজান্তে বলে উঠবেন- আমিতো তোমাকে ডেকে কখনো নিরাশ হয়নি প্রভূ!
[সূরা মারইয়াম:৪]

~ সংগৃহীত



Comments

Popular posts from this blog

Income Tax Act 2023 Authentic english text

GPT prompt

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়কর আইন ২০২৩ এর ধারা ৮৬ এর বিধান প্রতিপালন প্রসঙ্গে