নখ সম্পর্কিত আদাব

বিসমিল্লাহ  
                       নখ সম্পর্কিত আদাব
১. প্রতি জুমাবারে নখ কাটার চেষ্টা করব। কোনো কারণে সম্ভব না হলে, পনের দিনের মধ্যে অবশ্যই নখ কেটে ফেলব। কোনো অবস্থাতেই ৪০ দিনের বেশি নখ না কেটে রেখে দেয়া গুনাহ।
২. কর্তিত নখ সম্ভব হলে মাটির নিচে দাফন করে ফেলা উত্তম। যেখানে সেখানে, ময়লার ঝুড়িতে খোলামেলাভাবে কর্তিত নখ ফেলা উচিত নয়। অন্য কোনো ‍উপায় না থাকলে, কিছু একটাতে মুড়িয়ে ফেলা যেতে পারে।
৩. দাঁত দিয়ে নখ কাটা উচিত নয়। ব্লেড বা নেইলকাটার ব্যবহার করা উত্তম।
৪. নখ কাটার কোনো মাসনুন তরিকা হাদীসে বর্ণিত হয়নি। ডানদিক প্রাধান্য দেয়ার সুন্নত অনুসরণ করার নিয়তে, ডানহাতের কনিষ্ঠা থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুলি হয়ে বামহাতের কনিষ্ঠাতে গিয়ে নখ কাটা শেষ করতে পারি। পায়ের ক্ষেত্রেও একই ব্যবস্থা। কোনো কোনো আলিম এমনও বলেছেন, প্রথম ডানহাতের তর্জনি (শাহাদাত আঙুল Index finger) থেকে শুরু করে বামহাতের কনিষ্ঠা হয়ে ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে গিয়ে শেষ হবে।
৫. নিয়মিত নখ পরিষ্কার রাখা জরুরি। নখের নিচে যেন ময়লা জমে না যায়, সেদিকে লক্ষ্য রাখা জরুরি।
৬. নেইলপালিশ লাগানো কারণে যদি নখে পানি না পৌঁছে, তাহলে ওজু হবে না। এমন নেইলপাশিল লাগালে ওজুর আগে তুলে ফেলতে হবে।

Comments

Popular posts from this blog

Income Tax Act 2023 Authentic english text

GPT prompt

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়কর আইন ২০২৩ এর ধারা ৮৬ এর বিধান প্রতিপালন প্রসঙ্গে