আতর মাখার আদাব

বিসমিল্লাহ 
                   আতর মাখার আদাব

১. সুন্দর সুবাসময় আতর মাখা উচিত।
২. পুরুষ নিজের দাড়ি ও মাথার চুলে আতর মাখাতে পারেন।
৩. নারীরা নিজের ঘরে আতর-সুবাস মাখবেন। কোনো অবস্থাতেই ঘরের বাইরে যাওয়ার সময় সুবাস ব্যবহার করবেন না।
৪. স্বামী-স্ত্রী একে অপরকে আতর-সুবাস মাখিয়ে দিবেন।
৫. স্ত্রী নিজে উদ্যোগী হয়ে স্বামীকে সুবাস মাখিয়ে দিবেন।
৬. আতর প্রথমে হাতের তালুতে নিয়ে, দুই হাতে আতর ভালোভাবে ঘষে কাপড়ে ও শরীরে মাখা উত্তম।
৭. একসাথে একাধিক আতর হাতের তালুতে মিশিয়ে ব্যবহার করলে সুবাস স্থায়ী হয়।
৮. নিন্মোক্ত সময়ে আতর মাখা উত্তম-
কুরআন তিলাওয়াতকালে। হাদীস শরীফ অধ্যয়নকালে। আল্লাহর জিকির করার সময়। ওজুর পর। জুমার দিন। দুই ঈদের দিন। এহরামের নিয়ত করার সময়। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে। সংসারি নারীগণ দিনের কাজকর্ম শেষ করে শোয়ার আগে, মাসিক শেষ হওয়ার পর নামাজ শুরু করার আগে।

Comments

Popular posts from this blog

Income Tax Act 2023 Authentic english text

GPT prompt

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়কর আইন ২০২৩ এর ধারা ৮৬ এর বিধান প্রতিপালন প্রসঙ্গে